শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শারীরিক সম্পর্কে অনীহা থেকে আশুলিয়ার জোসু হিজড়া খুন—৫ বছর পর একজন গ্রেপ্তার ঢাকা ধামরাইয়ে ৪ নং যাদবপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আব্দুর রহমান মন্টু লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে

শারীরিক সম্পর্কে অনীহা থেকে আশুলিয়ার জোসু হিজড়া খুন—৫ বছর পর একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শারীরিক সম্পর্কে অনীহা থেকে আশুলিয়ার জোসু হিজড়া খুন—৫ বছর পর একজন গ্রেপ্তার

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

‘শারীরিক সম্পর্কে অনীহা থেকে আশুলিয়ার জোসু হিজড়া খুন’, ৫ বছর পর একজন গ্রেপ্তার
গ্রেপ্তার শাওন আহম্মেদ সুজন
সাভারের আশুলিয়ায় হিজড়া জোসু হত্যাকাণ্ডের পাঁচ বছর পর এক যুবক গ্রেপ্তার ও ঘটনার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অন ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশের এ তদন্ত সংস্থা বলছে, ‘শারীরিক সম্পর্ক করতে জোসুর প্রস্তাবে রাজি না হলে’ হাতাহাতির একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন শাওন আহম্মেদ সুজন (২৮) নামে সেই যুবক।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই বলেছে, গত ১৫ নভেম্বর দিনাজপুরের বীরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ‘স্বীকার করেছেন’। জোসুকে ‘একাই’ হত্যা করে সুজন।

আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ার আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে ২০২১ সালের ২৪ অক্টোবর বাদল মিয়া ওরফে জোসুর (৪৮) লাশ উদ্ধার করা হয়। জোসু সেখানে ভাড়ায় থাকতেন।

এ ঘটনায় মামলা হলে আশুলিয়া থানা পুলিশ ছয় মাস তদন্ত করে কূলকিনারা করতে পারেনি। পরে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিআইডি দেড় বছরের বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটন হতে না পেরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি অধিক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। এরপর প্রায় তিন বছর তদন্ত করে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই।

আদালতে সুজনের জবানবন্দির বরাতে পিবিআই বলেছে, তিনি ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে ড্রাইভার হিসেবে চাকরি করতেন। তখন জোসুর সঙ্গে তার পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুজন এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের ইচ্ছা পোষণ করেন। সেই তরুণীকে এনে দিতে জোসুকে বলেন তিনি। জোসু রাজি হলে কথা অনুযায়ী ২০২১ সালের ২৪ অক্টোবর রাতে তার বাসায় যান সুজন। কিন্তু সেখানে গিয়ে কোনো তরুণীকে পাননি। তখন জোসু যৌন সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হলে সুজনের কাছে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আরও ৫ হাজার টাকা দাবি করেন জোসু।

“বিষয়টি নিয়ে দুইজনের হাতাহাতি হয়। একপর্যায়ে জোসুর গলায় গামছা পেঁচিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান সুজন।”

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এমএন মোর্শেদ বলেন, “ঘটনার পাঁচ বছর আমরা রহস্য উদঘাটন করতে সমর্থ হয়েছি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews