শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন।

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের তালতলা এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের উচ্চতা ও সংযোগ সড়কের মধ্যে অসামঞ্জস্য দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ব্রিজটি অতিরিক্ত উঁচু করে নির্মাণ করায় দুই পাশের রাস্তা নিচু অবস্থায় রয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। এ পরিস্থিতিতে দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এ কর্মসূচিতে অংশ নিয়ে নির্মাণাধীন ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের উচ্চতা সমন্বয় করে চলাচলের উপযোগী করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, তালতলা মোড়ের একটি সড়ক দিয়ে রাঙ্গালীরকুটি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। অপর সড়কটি ব্যবহার করেন বলদিয়া বাজার ও সতিপুরি গ্রামের বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে নির্মিত ব্রিজটি আশপাশের রাস্তার তুলনায় অনেক উঁচু হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে ব্রিজে ওঠা-নামার সময় মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহনের চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উন্নয়নের জন্য ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়কের উচ্চতা যথাযথভাবে সমন্বয় করা না হলে সেই উন্নয়ন সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই ব্রিজের দুই পাশের সড়ক প্রয়োজন অনুযায়ী নিচু করে পর্যাপ্ত ঢালু করতে হবে, যাতে সহজে ও নিরাপদে যানবাহন চলাচল করতে পারে।
এলাকাবাসীর দাবি, নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় ব্রিজটি চালু হওয়ার পর প্রতিদিনের যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।
দ্রুত সমস্যার সমাধান করে ব্রিজ ও সংযোগ সড়কটি নিরাপদ ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews