শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার

টাঙ্গাইলে বেড়েছে ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বেড়েছে ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা বিদ্যুৎ বিভাগের
আঃহালিম আতিক টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

জনসচেতনতা বাড়াতে সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেছে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।

সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিউবোর সখীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি ফিডারের মাধ্যমে সখীপুর ও আশপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এবং কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি-ভাতগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে ট্রান্সফরমার থেকে তামার তার ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কচুয়া গ্রামের কামরুজ্জামান বলেন, ‘সকালে দেখি, বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।’

ইন্দারজানি গ্রামের হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ায় অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়েছে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ‘সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের বিভিন্ন মালামাল রাতের আঁধারে চুরি হয়েছে। এসব চুরি ঠেকাতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে মূলত মাইকিং করা হচ্ছে। কেউ চোর ধরিয়ে দিতে পারলে তাঁকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews