বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার

ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ।

আঃহালিম আতিক
টাঙ্গাইল প্রতিনিধি।।

টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নুরী তাসমিন উর্মি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাদিকুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষমি সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সুলতানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগের এ উদ্যোগে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন অর্জনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews