শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার

হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি।

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি।

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, হোসেনপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হোসেনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মানসুরুল হক রবিন, পৌর প্রেসক্লাবের সভাপতি শাহিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন যুবসংগঠনের প্রতিনিধিরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ইউএনও রেকসোনা খাতুন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবসমাজকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের একপর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews