বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার ধামরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ।

​ডেক্স রিপোর্ট

গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের নেতা ও ব্যবসায়ী জহিরুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে কালিয়াকৈরে জামালপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​

​স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মাটি ব্যবসা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে গতকাল রাতে একদল দুর্বৃত্ত জহিরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

​ঘটনার পরপরই গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, তবে পুলিশের পৌঁছানোর আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জহিরুল ইসলামের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
​পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং পলাতক হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews