শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার

পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন, ১০ যুবক-যুবতীর মাঝে ১১ লাখ টাকার ঋণের চেক বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন, ১০ যুবক-যুবতীর মাঝে ১১ লাখ টাকার ঋণের চেক বিতরণ

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) জেলা প্রতিনিধি:

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, বেকারত্ব হ্রাস এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নওগাঁর পোরশায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে তাঁর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় যুবক এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য। তরুণ প্রজন্মকে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে পারলে তারা নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রচলিত চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যুবকদের কারিগরি, প্রযুক্তিগত ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করতে পারবেন।

অনুষ্ঠানের শেষপর্বে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ জন যুবক ও ৩ জন যুবতীর হাতে মোট ১১ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পোশাক তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জন করে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

দিবসটির আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, বেকারত্ব মোকাবিলা এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews