
মোঃ শফিকুল ইসলাম, ঢাকা।
ঢাকার ধামরাই উপজেলায় ঐতিহ্যবাহী ধানতারা হাট ও বাজারের এমন চিত্র কখনও দেখা যায়নী, এ হাট বাজারে বিভিন্ন দূর-দূরান্ত এলাকার মানুষের ঢল এই হাট-বাজারে, এ হাটে ধান,পাট সহ বিভিন্ন প্রকারের শাক-সবজি, মাছ-মাংশ নিত্য প্রয়োজনিয় দ্রব্য ব্যবসায়ীদের কাছ থেকে ও জনসাধারণে ক্রয়-বিক্রয়ে মাঝে মেতে থাকেন।
ধানতারা হাট-বাজার যেন এখন বদলে যাচ্ছে, যেমন ময়লা-আবর্জনায় ও দুর্গন্ধে ভরপুর, যেন এ হাট-বাজার দেখার জন্য কোন ইজাদার নেই।
একমাত্র মালীরা প্রতি সপ্তাহে একবার রবিবার হলে সামান্য জায়গায় ঝাড়ু দিয়ে সোমবার হাটে ব্যবসায়ীদের কাছথেকে টাকা তুলেন সেই সাথে ইজারাদার লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে ইজারার টাকা তুলে নিজ নিজ কাজে চলে যান, এখানে হাট বাজারের চলাচলের রাস্তায় এবং দোকান পাট বসানোর জায়গায়ও ময়লা আবর্জনা ভরপূর।
এমন দৃশ্য দেখার মতো আমাদের কেউ নেই মনে হয়, এই ধানতারা হাট ও বাজারে রয়েছে ইউনিয়ন পরিষদ, কেন্দ্রীয় জামে মসজিদ, হাসপাতাল, ডাকবিভাগ,ভূমিঅফিস, এবং পাশ্বেই রয়েছে একটি হাই স্কুল।
এই ধানতারা হাট ও বাজারের বেহাল অবস্থা থেকে রক্ষা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেই সাথে এলাকার ইজারাদার ও হাট মালিকের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
অনেক পূরানো এই হাট-বাজার, এ এলাকার জনসাধারণের কাছ থেকে জানা যায় ময়লা আবর্জনা ও টয়লেটের অবস্থাও নোংরা পরিবেশ, এগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন, রাস্তার মাঝে হাট-বাজার না বসিয়ে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ ভাবে অনুরোধও করেছেন।