শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ১,৯৮০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ঘাটাইলে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক একজন। ভূরুঙ্গামারীতে ব্রিজ নির্মাণে উচ্চতার গরমিল, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসীর মানববন্ধন। দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে “দুর্নীতি ও দুঃশাসনের গুরু

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

বইয়ে যা লিখেছেন ডা. বদরুদ্দোজার লেখা বইটির নাম “বঙ্গবন্ধুর কাল্পনিক সাক্ষাৎকার ও কয়েকটি নিবন্ধ”। প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

বইয়ের কিছু উল্লেখযোগ্য অংশ: প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে (পৃ. ৭৮): “দুর্নীতি ও দুঃশাসনের গুরু যুবরাজ নামে পরিচিত তারেক জিয়া ও তার ছোট ভাই কোকোর বিচার প্রক্রিয়ায় কোন অগ্রগতি নেই।” একই পৃষ্ঠায় তিনি লেখেন, বিএনপি সরকারের পাঁচ বছরের নৈরাজ্যের “প্রধান নাটের গুরু হিসেবে সকলে তারেক জিয়াকেই জানে।

বেগম খালেদা জিয়া সম্পর্কে (পৃ. ৭৯): “তার এই পাহাড়সম অপরাধের শাস্তি তাকেই ভোগ করতে হবে।” তিনি আরও লেখেন, খালেদা জিয়া “গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করতে নীল নকশা এঁকেছিল।

শহীদ জিয়াউর রহমান সম্পর্কে (পৃ. ১০ ও ৪২): তিনি জিয়াউর রহমানের চরিত্রে “হিংসার ও নৃশংসতার প্রতিফলন” দেখেছেন। লিখেছেন, জিয়াউর রহমান “চক্রান্তের মাধ্যমে” ক্ষমতায় আসেন এবং “নীতি আদর্শহীন লুটপাটের রাজনীতি” শুরু করেন।

বেগম খালেদা জিয়ার সরকার সম্পর্কে (পৃ. ১০ ও ৩০): তাঁর আমলের র‍্যাবকে তিনি “সরকারি খুনী বাহিনী” বলেছেন। বিএনপি সরকারকে বলেছেন “নব্য স্বৈরশাসন।

শেখ হাসিনা সম্পর্কে (পৃ. ২১): অন্যদিকে একই বইয়ে “জননেত্রী শেখ হাসিনা : সোনার বাংলার পথিকৃৎ” নামে তাঁর প্রশংসামূলক একটি নিবন্ধ আছে।

গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছে ডা. এ.এস.এম. বদরুদ্দোজাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দপ্তর ৫ অক্টোবর ২০২৬ তারিখে স্মারক নং ২০৯৫-৯৯/ক.প. জারি করে তাঁকে এই পদে মনোনয়ন দেয়। অথচ তাঁর লেখা বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো সম্পর্কে কটূক্তি রয়েছে।

ডা. বদরুদ্দোজা ২০১৫ সালে নিজের সব শেয়ার বিক্রি করেছেন। ২০১৭ সালে তিনি গভর্নিং বডির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পুরো শেয়ার কিনে নেন ডা. রিফায়েত উল্লাহ শরীফ। “বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হবেন। যিনি শেয়ার বিক্রি করে দাম বুঝে নিয়েছেন, তিনি আর উদ্যোক্তা নন। তাঁকে মনোনয়ন দেওয়া সম্পূর্ণ বেআইনি।

জুলাই আন্দোলনের সময় ডা. রিফায়েত উল্লাহ শরীফ আন্দোলনকারীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছিলেন। তাদের অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে ডা. বদরুদ্দোজা তাঁকে কলেজ থেকে সরানোর চেষ্টা শুরু করেন এবং বিশেষ তদবিরের মাধ্যমে চেয়ারম্যান পদ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews