বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

চেয়ারম্যানের ২০ ও মেম্বারের ১৫ বছর পার, তবুও হয়নি ১ কিলোমিটার রাস্তা: চরম দুর্ভোগে, খারাংখালীর তে, প্রতি দিন যাওয়া আসা হাজার শিক্ষার্থী, ও জনগণ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চেয়ারম্যানের ২০ ও মেম্বারের ১৫ বছর পার, তবুও হয়নি ১ কিলোমিটার রাস্তা: চরম দুর্ভোগে, খারাংখালীর তে, প্রতি দিন যাওয়া আসা হাজার শিক্ষার্থী, ও জনগণ

​মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি (টেকনাফ):

কেউ টানা ২০ বছর ধরে চেয়ারম্যানি করেছেন, আবার কেউ ১৫ বছর ধরে সামলেছেন মেম্বারের দায়িত্ব। জনপ্রতিনিধিদের এমন দীর্ঘ মেয়াদের পরও কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের একটি সামান্য রাস্তার ভাগ্য বদলায়নি। এক কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের এই জরাজীর্ণ রাস্তাটি নিয়ে এলাকাবাসীর আক্ষেপ আর হতাশার যেন শেষ নেই।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত খারাংখালী পূর্ব মহেশখালিয়া পাড়ার এই রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
​শিক্ষার্থীদের নিত্যদিনের চরম ভোগান্তি

​এই ভাঙাচোরা ও বেহাল সড়ক দিয়েই প্রতিদিন বাহারুলুম দাখিল মাদ্রাসা-র প্রায় ১০০০ থেকে ১২০০ ছাত্র-ছাত্রী অত্যন্ত কষ্ট ও ঝুঁকি নিয়ে যাতায়াত করে। বর্ষাকালে হাঁটুসমান কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির কারণে কোমলমতি শিক্ষার্থীদের মাদ্রাসায় যাতায়াত করা রীতিমতো এক যুদ্ধে পরিণত হয়। সামান্য এই রাস্তাটির বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে এলাকার শিক্ষাব্যবস্থা।

​এলাকার ক্ষুব্ধ ও ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগ, সেই কবে থেকে শুনে আসছি রাস্তার টেন্ডার হয়েছে! কিন্তু বাস্তবে রাস্তার এক কোদাল মাটিও কাটা হয়নি, হয়নি কোনো পিচ ঢালাই।” বছরের পর বছর কেবল আশ্বাসের বাণী শুনেই সময় পার করছেন এলাকাবাসী। যুগের পর যুগ পার হলেও রাস্তাটি কেন হচ্ছে না—এই প্রশ্ন এখন খারাংখালী পূর্ব মহেশখালিয়া পাড়ার প্রতিটি মানুষের মুখে।

​মাননীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর কাছে আকুল আবেদন জানিয়ে ছেন।

​বিগত দিনের জনপ্রতিনিধিদের অবহেলা আর উদাসীনতায় ক্লান্ত হয়ে এবার এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উখিয়া-টেকনাফ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী-র ওপর শেষ ভরসা রাখছেন।

​জনস্বার্থে এবং এলাকার বৃহত্তর উন্নয়নের লক্ষ্যে, উক্ত ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কার করে পাকা রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ প্রদানের জন্য সাধারণ জনগণের পক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছে। এলাকাবাসীর একটাই চাওয়া:
​”মাননীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ হস্তক্ষেপে হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন ও এলাকাবাসীর কষ্টের কথা বিবেচনা করে এই রাস্তাটি যেন দ্রুত পাকা করা হয়।
​টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের অবহেলিত এই জনপদের দীর্ঘদিনের প্রাণের দাবি—এবার যেন সত্যিই আলোর মুখ দেখে এই ১ কিলোমিটার রাস্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews