রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু , মুন্সীগঞ্জ‌।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে অবস্থিত ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ সোমবার (৩১ আগস্ট) পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। পরিদর্শনের শুরুতেই তিনি নিবাসী প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তাকে স্থানীয় জনপ্রতিনিধি, প্রবীণ নিবাসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে ইউএনও রুম্পা ঘোষ প্রবীণাশ্রমের আবাসন ব্যবস্থা, রান্নাঘর এবং চিকিৎসাসেবার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। আশ্রমের চমৎকার পরিবেশ ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রবীণদের উন্নত সেবা নিশ্চিত করা এবং তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অবহেলিত ও অসহায় প্রবীণদের শেষ বয়সের নিরাপদ এই আশ্রয়স্থল সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রবীণ নিবাসের প্রতিটি সদস্য যেন পরিবারের মতো মর্যাদা ও ভালোবাসায় তাঁদের শেষ জীবন অতিবাহিত করতে পারেন, সে ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় তাঁদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, ইউপি সদস্য শফি উদ্দিন আহমেদ মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম অর রশিদ ও সদস্য আব্দুল হালিম মিয়া। এছাড়াও ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ নাজমুল হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার, আব্দুর রহমান রিপন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইমরান হোসাইন, মনিরুজ্জামান লিটু, বজলু শেখ, শামীম হোসেন কেটু, মনির হোসেন মনা ও কাউয়ুমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকি ও সদিচ্ছা প্রবীণদের জীবনমানকে আরও সুন্দর, নিরাপদ ও সুসংগঠিত করবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews