বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ, কক্সবাজার 

১১ দলীয় ঐক্যজোট ঘোষিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চে অংশ নিতে কক্সবাজার জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজার রেলস্টেশন এলাকা থেকে তারা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে— গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমন, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেল ও সারের চলমান সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

রওনা হওয়ার আগে আয়োজিত ব্রিফিংয়ে কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই লং মার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা জামায়াতের আমীর নুর আহাম্মদ আনোয়ারী বলেন, দেশে তেল, গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।

তিনি লং মার্চ ও সমাবেশ শান্তিপূর্ণ ও সফল করতে নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। পরে কক্সবাজার জেলা ও শহর জামায়াতের নেতাকর্মীরা লং মার্চে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews