বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাইয়ে মঙ্গল শোভাযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মীরসরাইয়ে মঙ্গল শোভাযাত্রা

হারাধন চক্রবর্তী, মীরসরাই প্রতিনিধি:

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মীরসরাই কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি মহোদয়।
এ সময় মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, সাংবাদিক বিপুল দাশ, সাংবাদিক বাবলু দে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ইউনিয়ন,পৌরসভার সনাতনী ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। বর্ণিল সাজসজ্জা ও শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতিকৃতি নিয়ে অংশগ্রহণকারীরা উৎসবের আমেজ সৃষ্টি করেন।
পরে মঙ্গল শোভাযাত্রাটি মীরসরাই কেন্দ্রীয় কালী বাড়ি মন্দির থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মীরসরাই সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মঙ্গল শোভাযাত্রা ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews