মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন।

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুরে ইতালি প্রবাসীর বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিকট বিস্ফোরণে উড়ে যায় টিনশেড ঘরের বেড়া। এতে অন্তত দুজন আহত হন। গুরুতর আহত মীর মিজানুর রহমান ওরফে মিজান মীর (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশের হাতে আটক হয়।

শুক্রবার ভোররাতে ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি টিনশেড কক্ষে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে মিজানসহ অন্তত দুজন আহত হন। গুরুতর আহত মিজানকে ফরিদপুরের প্রভাতী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম সহ অণ্ডকোষেও মারাত্মক আঘাত লেগে ছিঁড়ে যাওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

চিকিৎসাধীন অবস্থাতেই হাসপাতাল থেকে মিজানকে আটক করে পুলিশ। তিনি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জয়ার মোস্তফাপুর গ্রামের মীর মোজাম্মেল হোসেন ওরফে মজ্জেম মীরের ছেলে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে সালাউদ্দিন গাজী নামে আরও একজনকে আটক করা হয়েছে। তিনি মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে এবং বাড়ির মালিক রাজ্জাক মোল্লার খালাতো ভাই বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কক্ষে বিস্ফোরক জাতীয় কিছু তৈরির সময় বিস্ফোরণ ঘটে। তবে সেখানে কী তৈরি করা হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন মিজানকে হাসপাতাল থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews