মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন শুক্রবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের ইসরাত কমিউনিটি সেন্টার এলাকায় স্থানীয়দের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে লীনা পারভীন নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন,দীর্ঘদিন ধরে হলদিয়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।এলাকার উন্নয়ন,মানুষের সেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি।জনগণ তাঁকে নির্বাচিত করার সুযোগ দিলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।বিশেষ করে রাস্তা-ঘাটের উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার কথা জানান তিনি।

পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।লীনা পারভীন বলেন,হলদিয়া ইউনিয়নকে আধুনিক,সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো:স্বপন শিকদার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো:বাদল বেপারী।এ সময় আরও বক্তব্য দেন গোলাম সারোয়ার কাইউম ও জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো:আনোয়ার।উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিব বেপারী।এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইউসুফ শেখ ও হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কুদরত খান ইয়েন বক্তব্য দেন।অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল চৌকিদার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক মো:রাসেল ও ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো:কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।তারা রাস্তা-ঘাট,শিক্ষা,স্বাস্থ্যসহ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছে তুলে ধরেন।স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে লীনা পারভীন নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।বৈঠককে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews