
এম. এ. করিম ভুঁইয়া, ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে চতুর্থ প্রজন্মের জনপ্রিয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত মান উন্নয়ন ও বীমা সেবাকে আরও গতিশীল করার লক্ষে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৭ মে) ফেনীর ‘দ্যা রয়েল সালমন’ রেস্টুরেন্টে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোনালী লাইফ ফেনী সেলস এই অনুষ্ঠানের আয়োজন করে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেড অফ ট্রেনিং তোফাজ্জল হোসেন মানিক, এএমডি আবু শাহাদাত দুলাল এবং এজিএম মোহাম্মদ সাহাদাত মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে বাংলাদেশের জীবন বীমা খাতে একটি আস্থার নাম। আমরা শতভাগ আইটি ভিত্তিক সেবা এবং ইআরপি (ERP) সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকদের আধুনিক সেবা নিশ্চিত করছি। আমাদের এই স্বচ্ছতা ও সেবার মান দেশ-বিদেশে সমাদৃত হচ্ছে। সভাপতির বক্তব্যে ডিএমডি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, কর্মীদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে প্রতি মাসেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ সেশনে দুই শতাধিক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তোফাজ্জল হোসেন মানিক। তিনি আধুনিক বিক্রয় কৌশল, উন্নত গ্রাহকসেবা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন।