রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

অপপ্রচারের’ প্রতিবাদে উত্তাল বেলঘরিয়া মাদ্রাসা, অধ্যক্ষের পাশে শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

‘অপপ্রচারের’ প্রতিবাদে উত্তাল বেলঘরিয়া মাদ্রাসা, অধ্যক্ষের পাশে শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী

মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট রাজশাহী

অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ—এবার সেই অভিযোগের প্রতিবাদেই মানববন্ধনে দাঁড়ালেন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা।
রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে কথিত মিথ্যা প্রচারণার প্রতিবাদে সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে গত রোববার একটি পক্ষ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করে। তবে তাদের দাবি, অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে তাঁর সম্মানহানি করা হয়েছে দাবি করে মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম।
তিনি বলেন, “আমি মাদ্রাসায় যোগদানের পর থেকে কতটা ত্যাগ স্বীকার করেছি, তা এলাকাবাসী সবাই জানেন। আমার বিরুদ্ধে যারা অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ তুলে সম্মানহানি করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক—আমি সেটাই চাই।”
তবে এ ঘটনায় উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা-ও তুলে ধরা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews