রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

হোসেনপুরে দুর্গাপূজার শেষ প্রস্তুতিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর ,

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

হোসেনপুরে দুর্গাপূজার শেষ প্রস্তুতিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর ,

তপন চন্দ্র সরকার, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্গাপূজার শেষ প্রস্তুতি চলছে। আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। মাটি, খড় ও বাঁশের কাঠামোয় ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমা কারিগররা।
অনেক স্থানে দেখা যাচ্ছে, রাত দিন পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ে প্রতিমা কারিগর বলেন এ বছর প্রতিমার সাজসজ্জার রং,কাপড়,রং এ দাম বেশী। অন্যান্য কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বেড়েছে। তবে সময় স্বল্পতা ও অতিরিক্ত কাজের চাপের কারণে চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
কারিগররা জানান, কাঠামোর উচ্চতা, নকশা ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি প্রতিমা তৈরিতে খরচ পড়ছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা। চাহিদা বাড়ায় এ বছর প্রতিমার দামও কিছুটা বেড়েছে।
হোসেনপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। কোথাও প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কোথাও চলছে রং ও সাজসজ্জার কাজ। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ সহ অন্যান্য প্রতিমার কাজ প্রায় শেষের দিকে। তবে মূল প্রতিমা দেবী দুর্গার শেষ মুহূর্তের কাজ এখনো চলছে।
প্রতিমা কারিগররা জানান, একটি প্রতিমা তৈরির কাজ শুরু থেকে শেষ করতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তৈরি করা হয়। এরপর খড় দিয়ে আবহ তৈরি, মাটির প্রলেপ, শুকানো, রং করা এবং সবশেষে অলংকরণ ও সাজসজ্জার কাজ করা হয়। এবার গত বছরের চেয়ে অর্ডার বেশি থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিমার কাজ শেষ করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র সরকার (জগাই) ও সাধারণ সম্পাদক উজ্জল সরকার বলেন, “এবার হোসেনপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। আশা করছি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে হোসেনপুরে উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর হোসেনপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে মোট ১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। পূজামণ্ডপগুলোতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।
পূজাকে ঘিরে পৌরসভা থেকে শুরু করে গ্রাম-গঞ্জে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিমা তৈরির পাশাপাশি পূজামণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ছোট বড় সবাই অপেক্ষা করছেন আনন্দঘন এই উৎসবের। আর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার আসল বৈশিষ্ট্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews