রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

মীরসরাইয়ে এসভিএস বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা সম্পন্ন ছয়টি কেন্দ্রে ২ হাজার ৫৮৭ শিক্ষার্থীর অংশগ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে এসভিএস বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ছয়টি কেন্দ্রে ২ হাজার ৫৮৭ শিক্ষার্থীর অংশগ্রহণ
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, মীরসরাই, চট্টগ্রাম।
চট্টগ্রামের মীরসরাইয়ে সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ২ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্রগুলোর মধ্যে ১ নম্বর মিঠাছরা কেন্দ্রে ৪৯২ জন, ২ নম্বর মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮২ জন, ৩ নম্বর জোরারগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৩ জন, ৪ নম্বর সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪১ জন, ৫ নম্বর বারৈয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৭ জন এবং ৬ নম্বর করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সনাতন বিদ্যার্থী সংসদ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক মুন মহাজন মোহনা, চট্টগ্রাম মহানগর বিদ্যার্থী দীপ্ত ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুভাষ সরকার, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, সহ-সভাপতি জহরলাল নাথ অভি ও সজল শীল, সদস্য অভি রায়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামশেদ আলম, সভাপতি জাহিদ হোসেন আরিফ, মীরসরাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপী দাস, চট্টগ্রাম হিন্দুস টিভির সম্পাদক শুভ দাস, মীরসরাই জ্যোতিশ্বর গীতা সংঘের সভাপতি শংকর শর্মা এবং মীরসরাই কেন্দ্রীয় জগদ্বীশ্বরী কালী মন্দির কমপ্লেক্সের সিনিয়র সহ-সভাপতি সমীর মল্লিক।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews