বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার ধামরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

ধামরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ধামরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

মোঃ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)

আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।

​এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার, ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

​সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের জাতীয় কর্মসূচিগুলো যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবস দুটি পালনের জন্য সংশ্লিষ্ট সকলের মাঝে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews