বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দরিদ্র পরিবারকে বিনামূল্য মৌসুমী শস্য বীজ ও সার সরকারি ভাবে বিনামূল্য কৃষি বিচরণ গাজীপুরে তারেক জিয়া পরিষদ নেতা জহিরুল ইসলামকে কুপিয়ে জখমের অভিযোগ। অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারঃ চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে ১ কোটি গ্রাহকের মধ্যে ২০০ জনকে ১ লাখ ২২ হাজার টাকা ফেরত, বাকি গ্রাহকদের টাকা ফেরত শুরু বিটেক রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীসহ চারজন গ্রেফতার ধামরাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যে দুটি বড় কারণে শেখ হাসিনার পতন হয়েছে

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ

​রুহুল আমিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি
জাতীয় সাপ্তাহিক এশিয়া বার্তা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এক কৃতি সন্তান।
​রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেজর জেনারেল তৌহিদুল আহমেদ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকার বাসিন্দা। তাঁর এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগের খবরে নিজ জন্মস্থান মাদারগঞ্জ উপজেলাসহ পুরো জামালপুর জেলাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে জামালপুরবাসী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তাঁর দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
​উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল হোসাইন মুহাম্মদ মাসীহুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews