
সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার ঢাকা
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-১৩/১০/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১২৬ ( একশত ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৬:২৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ফুল বানু (২৫), স্বামী-মোঃ সাগর হোসেন, পিতা- লোকমান, মাতা-মজিদা বেগম, সাং-বক্তারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। সাথী আক্তার (২৬), পিতা-আব্দুল খালেক, মাতা-মনোয়ারা বেগম, সাং-বক্তারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। বৃষ্টি আক্তার (২১), পিতা-আব্দুল খালেক, মাতা-মনোয়ারা বেগম, সাং-বক্তারপুর, থানা-সাভার মডেল জেলা-ঢাকাদের’কে ১২৬ (একশত ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ (যাহার ওজন ১২.৬ গ্রাম, মূল্য অনুমান ৩৭,৮০০/- (সাতত্রিশ হাজার আটশত) টাকা গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।