রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

উত্তর পাইকসায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর পাইকসা যুব সমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড়ে মুখরিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. এম. জিলানী। অতিথিরা তাদের বক্তব্যে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এমন চমৎকার আয়োজনের জন্য উত্তর পাইকসা যুব সমাজকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: এম. হাফিজুল ইসলাম খান -সাধারণ সম্পাদক, শ্রীনগর উপজেলা বিএনপি। ফারুক হোসেন মোড়ল- সদস্য, আহ্বায়ক কমিটি, মুন্সীগঞ্জ জেলা বিএনপি। মোঃ তোফায়েল আহমেদ তপন-সাধারণ সম্পাদক, পাটাভোগ ইউনিয়ন বিএনপি।

আয়োজিত এই ক্রীড়া উৎসবের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক -মোঃ মহসিন মোল্লাএবং পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় ও সাবলীলভাবে সঞ্চালনা করেন মোঃ সোহেল হাওলাদার। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। স্থানীয় উত্তর পাইকসা গ্রামবাসীর আন্তরিক সহযোগিতায় টুর্নামেন্টটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews