বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

রৌমারীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী উপজেলা 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (১১ মে) বিকাল ৩টায় রৌমারী উপজেলা চত্বরে বন্দবেড় ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জানান, রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত প্রায় ৪-৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক যুগেরও বেশি সময় আগে নির্মিত এই সড়কে এরপর আর উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি। স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত নির্ভর করছে এই সড়কের ওপর। এছাড়াও আশপাশের অন্তত ৮টি গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। সড়কের পাশে রয়েছে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স, ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা তাতী দলের আহ্বায়ক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই দ্রুত সড়কটি পুনর্নির্মাণ ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্থানীয়দের আশা, দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।হেডলাইন দিয়ে বড় করে নিউজ দিবেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews