রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা 

এয়িয়ার সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। একই সঙ্গে তিনি ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার (১ মে) দিবাগত রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট রায়হান মোর্শেদ আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তম বার সংগঠন হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। এর মধ্যে ৭ হাজার ৬৯জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ। অপরদিকে প্রায় ৬৬ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থাকেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার সংগঠন হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে জয়লাভের মাধ্যমে আলোচনায় আসেন এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া এলাকার বাসিন্দা।
পারিবারিক জীবনে তিনি পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে মেঝো তার পিতা বোরহান উদ্দিন এবং মাতা ফিরোজা বেগম।

শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে আইন পেশায় প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও সততার কারনে আাইনজীবীদের মধ্যে তিনি একজন গ্রহনযোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। শাগত দায়িত্বের পাশাপাশি সংগঠন হিসেবে ও তিনি সুপরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের আইন বিষায়ক সম্পাদক এবং সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষায়ক সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় এডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, বিজ্ঞ আইনজীবীরা আমার উপর আস্হা রেখে আমাকে বিজয় করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের এবং নীতির বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন। আমি সকলের সহযোগিতার নিয়ে আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব– ইনশাল্লাহ। তার এই বিজয়ে ঢাকা প্রেসক্লাব, নিজ জন্মভূমি নরসিংদী সহ বিভিন্ন স্হানে আইনজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা গেছে।
সংশ্লিরা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews