বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কক্সবাজারে র‌্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কক্সবাজারে র‌্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেপ্তার

মোহাম্মদ আরিফ

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামি মো. কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যাচেষ্টা, ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কালু শহীদ মিনার রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মো. কালু কক্সবাজার সদর উপজেলার ফদনার ডেইল (সমিতিপাড়া) এলাকার নুরুল ইসলাম মাঝি ও রাশেদা বেগমের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় কালুর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews