রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশের সাথে “শুটার বাপ্পি’র গোলাগুলি ” নারীকে জিম্মি করে চম্পট। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভাঙ্গুড়ায় রাস্তার গাছ কেটে বিক্রয়ের অভিযোগ, তদন্তে বন বিভাগ গলা কাটা’ আয়াসের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন: সরকারি নথি যাচাইয়ের দাবি টেকনাফে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু

আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই : ড. ইউনূস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

ইউনূস বলেন, আবু সাঈদ প্রতিটি ঘরেই আছে। যাদের ঘরে সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে। এখন সবাই প্রতিবাদ করছে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয়।
তিনি বলেন, দেশের সব সন্তানই আবু সাঈদ। এই সন্তানদের রক্ষা করা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করতে পারি। আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই দাঁড়াব যেমনটা আবু সাঈদ দাঁড়িয়েছে প্রতিবাদে। আমরা আজকে যে উদ্দেশে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক আবু সাঈদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে ছিলেন আরো দুই উপদেষ্টা। তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দু’জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

জানা গেছে, আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ড. ইউনূস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews