রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

মরন ফাঁদে পরিণত মৌচাক-ফুলবাড়িয়া সড়কঃচরম দুর্ভোগে জনজীবন। 

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল আলম উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর। 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ মৌচাক-ফুলবাড়িয়া সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনের সংস্কার হীনতা এবং বড় বড় গর্তের কারনে সড়কটি এখন সাধারণ মানুষের জন্য মরন ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি ডোবাই রূপ নেয়, যার ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, মৌচাক থেকে জামালপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় পুরো রাস্তাতেই অসংখ্য ছোট বড় গর্ত তৈরি হয়েছে। পিচ ও খোয়া উঠে গিয়ে কোথাও কোথাও হাটো সমান কাদা ও গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে তলিয়ে যায়, ফলে গাড়ি চালকরা বুঝতে পারেন না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। এতে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। স্কুল-কলেজের শিক্ষার্থী চাকুরীজীবী এবং জরুরী প্রয়োজনে অ্যাম্বুলেন্সে যাতায়াতকারী রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এ সমস্যা বিগত কয়েক বছর যাবত। বর্তমানে একই রাস্তার কাজ চলমান আছে চা বাগান থেকে ফুলবাড়িয়া পর্যন্ত।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পথচারীদের অভিযোগ, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং গাড়ি চলাচল থাকলেও দীর্ঘ সময় ধরে কোন সংস্কার হয়নি। সংস্কারের অভাবে রাস্তাটি এখন খানাখন্দে ভরা। বর্ষা মৌসুমে পানির কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠেছে। রাস্তার এমন করুণ্দশার কারণে অটোরিকশা এবং সিএনজি চালিত অটো রিক্সা চলতে রাজি হয় না, ফলে বাড়াও বেশি গুনতে হচ্ছে।

অনেক সময় যানজট ও যানবহনের যন্ত্রাংশ বিকল হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয়। এলাকাবাসী জানান, কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

ভুক্তভোগী জনতা ও স্থানীয় সচেতন মহলের, জনসাধারণের জীবনের ঝুঁকি ও ভোগান্তি কমাতে অনতি বিলম্বে মৌচাক টু ফুলবাড়িয়া সড়কটি নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। কালিয়াকৈর ও জেলা প্রশাসন ও স্থানীয় সরকার ও জনপথ বিভাগের বৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পূর্ণ রূপে রূপান্তর করা হোক এটা এলাকাবাসীর দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews