মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

রাজৈরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে পাথর নিক্ষেপের চাঞ্চল্যকর অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই সাধুরব্রীজ এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। এ সময় বাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কামাল চৌকিদার এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারসহ বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল আনুমানিক ৮টা ৩৬ মিনিটে গাড়িবহরটি সাধুরব্রীজ অতিক্রম করার সময় নীল টি-শার্ট ও জিন্স প্যান্ট পরা এক যুবক গাড়িবহরের দিকে একটি পাথর ছুড়ে মারেন। অভিযোগ করা হয়, পাথরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিরাপত্তা বহরের একটি গাড়িতে আঘাত হানে। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হওয়ায় গাড়িবহরটি ঘটনাস্থল পার করে বরিশালের উদ্দেশ্যে যায়।

ঘটনার সময় উপস্থিত কয়েকজন জানান, তারা অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে আসতে এবং ঘটনা পরবর্তী দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। সন্দেহভাজন ব্যাক্তিকে শনাক্তের চেষ্টা করা হয়েছে তবে ওই ব্যক্তি কে বা তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও, কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews