বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের শুভেচ্ছা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের শুভেচ্ছা

মোহাম্মদ আরিফ

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পৌরসভা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং চকরিয়া পৌর বাস টার্মিনাল ইউনিট শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহাজান।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শাহাজান নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।

শাহাজান বলেন, আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ একজন অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক নেতা। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে আরও গতিশীলতা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, চকরিয়া-পেকুয়াসহ দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শুভেচ্ছা বার্তায় তিনি আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews