সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের শুভেচ্ছা
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পৌরসভা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং চকরিয়া পৌর বাস টার্মিনাল ইউনিট শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহাজান।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ শাহাজান নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
শাহাজান বলেন, আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ একজন অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক নেতা। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে আরও গতিশীলতা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চকরিয়া-পেকুয়াসহ দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।