রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতায় র‍্যালি ও মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতায় র‍্যালি ও মহড়া

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান, ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক (মোজা) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির মো. শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির বিকল্প নেই। পরিবার ও ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ এবং প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব।
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews