
সাভার মডেল থানাধীন জামসিং এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
প্রেস রিলিজ
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৬/১০/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জামসিং এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোছাঃ খাদিজা (৩৮), স্বামী-মনিরুজ্জামান, পিতা- খলিল সরদার, মাতা- আসিয়া বেগম, সাং-রাড়ী পুকুরিয়া, পোঃ-চালিতাড়ীয়া দীঘা, থানা-শার্শা, জেলা-যশোর, এ/পি সাং- উত্তর জামসিং মামুনের বাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।