রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ভাওয়াল মির্জাপুর কলেজে নতুন ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ

গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ভাওয়াল মির্জাপুর কলেজে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তির ফলক উন্মোচন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জনাব আবু তাহের মুসুল্লী, আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপি।

জনাব আবুবক্কার সিদ্দিক, সদস্য সচিব, গাজীপুর সদর উপজেলা বিএনপি।

জনাব ফজলুল হক মুসুল্লী, প্রতিষ্ঠাতা, মির্জাপুর কলেজ; সাবেক সফল চেয়ারম্যান এবং সভাপতি, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন বিএনপি।

জনাব নাজিম উদ্দিন সরকার, সভাপতি, গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি।

এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই তিন তলা ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্লাসরুম সংকট দূর হবে এবং একটি সুন্দর পড়াশোনার পরিবেশ গড়ে উঠবে।

উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews