রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

কালিয়াকৈরে স্ত্রী ও শিশুকন্যা নিখোঁজ, স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোঃ খাইরুল ইসলাম, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী ও তিন বছরের শিশুকন্যাকে খুঁজে না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. জাহিদ হাসান (২৭) নামে এক ব্যক্তি। এ সময় তার ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদ হাসান কালিয়াকৈরের মৌচাক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। প্রায় পাঁচ বছর আগে মোছা. রুনা আক্তারের (২৭) সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আমাতুল্লাহ নামে তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে জাহিদ হাসান দাবি করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী রুনা আক্তারের সঙ্গে রাকিব নামে এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর রুনা তাকে তালাক দেওয়ার পর ৯ সেপ্টেম্বর ভোরে স্বামীর অগোচরে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় ঘরে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন জাহিদ হাসান। নিখোঁজ স্ত্রী ও শিশুকন্যার অবস্থান জানতে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews