রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ধামরাই থানাধীন গোয়ালদী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জ্বল খান, ঢাকা। 

 

ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ০৭(সাত) গ্রাম হেরোইন এবং ২২২ (দুই শত বাইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৮ (আট) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৩:২০ ঘটিকায় ধামরাই থানাধীন গোয়ালদী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মোস্তফা ওরফে মস্তু (৪৭), পিতা-মৃত শামছুদ্দিন, মাতা-তারা বানু, সাং-গোয়লদী, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ২। মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা-মৃত কামাল, মাতা- মৃত সূর্যবানু, সাং-গোয়ালদী, থানা-ধামরাই, জেলা-ঢাকাদ্বয়কে ০৭(সাত) গ্রাম হেরোইনসহ মূল্য অনুমান ৭০,০০০/-(সত্তর হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি অভিযানে এসআই(নিঃ) আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৬:১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন চানগাঁও এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ কবির হোসেন (৫০), পিতা-করম আলী, মাতা-ময়মুন নেছা, সাং-চানগাঁও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ, যাহার ওজন ০৮ গ্রাম, মূল্য অনুমান ২৪,০০০/-(চব্বিশ হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখ ১৭:৪০ ঘটিকায় সাভার থানাধীন পোড়াবাড়ী কাঞ্চনপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ সুলতান মিয়া (২৪), পিতা-মোঃ শান্ত মিয়া, মাতা- মোর্শেদা বেগম, সাং-জামসিং জয়পাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোঃ মিজারুল ইসলাম (৪২), পিতা-আব্দুল খালেক, মাতা-গোল চিহারী বিবি, সাং-পোড়াবাড়ী, বেদেপল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বরয়কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই(নিঃ) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখ রাত ২১:২০ ঘটিকায় সাভার থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৬। সেতু বেগম (২৬),পিতা-নেয়ামত মোল্লা, স্বামী- পলাশ মোল্লা, মাতা-নিলুফা বেগম, সাং-লক্ষীপুর তারগ্রাম, থানা-গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ, এ/পি সাং-বক্তারপুর তিন রাস্তার মোড় করিম পালোয়ানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। সোহাগী (২৩), পিতা-নেয়ামত মোল্লা, স্বামী- মিরাজ মোল্লা, মাতা- নিলুফা বেগম, সাং-লক্ষীপুর তারগ্রাম, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং- বক্তারপুর তিন রাস্তার মোড় করিম পালোয়ানের বাড়ীর ভাড়াটিয়া,থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বকে ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, ওজন ০৫ গ্রাম, সর্ব মোট মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখ ২২:৫০ ঘটিকায় সাভার থানাধীন জোড়পুল তেতুলজোড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৮। মোহাম্মদ আলী (২৫), পিতা-মৃত মিজান, মাতা-ছালমা বেগম, সাং-শাকতলা, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, এ/পি সাং-জোড়পুল (বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, যাহার ওজন ৪.২ গ্রাম, যাহার মূল্য অনুমান ১২,৬০০/- (বার হাজার ছয়শত টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ মোস্তফা ৥ মস্তু (৪৭) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা, ও ৩নং আসামী মোঃ কবির হোসেন (৫০) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা দ্রব্য আইনে মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews