রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

হারাধন চক্রবর্তী, মীরসরাই।

চট্টগ্রামের মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং টুলস ও অ্যাপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) মীরসরাই উপজেলা কৃষি অফিসে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং ইলমা, চট্টগ্রামের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

‘Voices for Change Project’-এর আওতায় আয়োজিত প্রশিক্ষণে মীরসরাই উপজেলার বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী, সংগঠক, সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা।

প্রশিক্ষণের প্রথম সেশন উপস্থাপন করেন খান ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন। প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন মীরসরাই উপজেলা আইসিটি অফিসার জনাব মহিউদ্দিন জিলানী।

প্রশিক্ষণে তথ্য সংগ্রহ, তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ, তথ্য ট্র্যাকিং, অনলাইনে যোগাযোগ, ভুয়া তথ্য শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ের সংগঠক, সাংবাদিক, শিক্ষক ও সমাজকর্মীদের আরও দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews