রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

হোসেনপুরে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ।  

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে শুরু হলো বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচী -২০২৬

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” স্লোগানে কর্মসূচীটির আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, হোসেনপুর। রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল ১০ টায় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জনাব শহীদুল্লাহ্ কায়সার শহীদ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব, সাফায়েতুল হাসান সম্রাট।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ শওকত হোসেন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা, সেচ্ছাসেবক দল, মোস্তাফিজুর রহমান সৌরভ, সদস্য সচিব, হোসেনপুর পৌরসভা যুবদল, রহুল আমিন সুমন ভেন্ডার, আহ্বায়ক, হোসেনপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দল, মোঃ আল আমিন ভূইয়া, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আবু নাঈম, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা ছাত্রদল, শরীফ আহমেদ, আহ্বায়ক, হোসেনপুর পৌরসভা যুবদল, দেলোয়ার হোসেন রাজিব, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা ছাত্রদল।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট মামুন আহাম্মেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতিটি শিশুকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে সবুজ ও বাসযোগ্য পৃথিবী তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়। আয়োজক সংগঠন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচী হোসেনপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews