রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ঘাটাইলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ; আটক ২

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আঃ হালিম আতিক, টাঙ্গাইল।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গাংগাইর মুসুল্লিপাড়ায় প্রবাসী শহিদুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে গাংগাইর মুসুল্লিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে প্রবাসী শহিদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, চোরেরা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা আনুমানিক ৮ থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২৫ থেকে ২৬ লাখ টাকা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় শহিদুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী তাদের দেখতে পান। এ সময় তিনি ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে বুলবুল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেন। বুলবুল গাংগাইর উত্তরপাড়ার চান মাহমুদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আটকের পর বুলবুল চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তির নাম মুজিবর রহমান টুক্কু বলে জানান। পরে স্থানীয়রা মুজিবর রহমান টুক্কুকেও খুঁজে বের করে আটক করেন।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘাটাইল থানাধীন ধলাপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে চুরি যাওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালের সঠিক সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে এবং ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত শেষে চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews