বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মুহাম্মদ উজ্জ্বল খান, (ঢাকা) 

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৪/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৭:৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রিমন হোসেন (১৯), পালক পিতা-মোঃ মনির হোসেন, পালক মাতা- রিনা আক্তার, সাং-বক্তারপুর বালুরমাঠ, থানা- সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৪/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। জাহাঙ্গীর (৩৫), পিতা- সিরাজ উদ্দিন, মাতা- জুলেখা বেগম, সাং-মুফতিরগাঁও, থানা-বিশ্বনাথ, জেলা- সিলেট, এ/পি সাং-রাজাশন (সাইফুল এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা- ঢাকা, ২। শাকিল (২৩), পিতা-মোঃ শাজাহান, মাতা-মোছাঃ ছালমা বেগম, সাং-ইলেটগঞ্জ, থানা-বাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা, এ/পি সাং-বক্তারপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৭ গ্রাম, মূল্য অনুমান ২১,০০০/- (একুশ হাজার) টাকা গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামী জাহাঙ্গীর (৩৫) এর বিরুদ্ধে ১ টি চুরির মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews