বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

সাভার মডেল থানাধীন সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর পিছনের গেইটের পাশ হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাভার মডেল থানাধীন সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর পিছনের গেইটের পাশ হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)

ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৪/০৯/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন ও ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৯/২০২৬খ্রিঃ তারিখ ১৭:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর পিছনের গেইটের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারী (৩৫), পিতা- মৃত মোস্তফা কামাল ব্যাপারী, মাতা-মৃত সালমা আহম্মেদ, সাং-বিদ্যা নন্দনপুর বানঘাটা, থানা-কাজিরহাট, জেলা-বরিশাল, এ/পি সাং-রায়ের হাট শাহ আলীর গলি, থানা-হাজারীবাগ, জেলা-ডিএমপি, ঢাকা, ২। মোঃ কাওছার (২১), পিতা-মান্নান হাওলাদার, সাং-সন্তোষদি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-রায়ের হাট শাহ আলীর গলি, থানা-হাজারীবাগ, জেলা-ডিএমপি, ঢাকাদ্বয়’কে ০৫(পাঁচ) গ্রাম হেরোইন (যাহার মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২৩:৫০ ঘটিকায় সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। ওমর হায়দার তুহিন (৪৮), পিতা-আব্দুল ওহাব, মাতা-রুবি বেগম, সাং-কিসমত করিমপুর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি সাং-ব্যাংক টাউন, বটতলা, পাগলামোড় (দারগ আলীর বাড়ির ভাড়াটিয়া) থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ নাসির উদ্দিন (৪০), পিতা-মোঃ হাসিম উদ্দিন, মাতা-মিনা বেগম, সাং-বনগ্রাম, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-কুটুরিয়া দেওয়ান মার্কেট (আসলামের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়’কে ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যবলেট (যাহার মূল্য অনুমান ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা সহ গ্রেফতার করেন।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews