রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকা হইতে পেশাদার চোর দলের সদস্য গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকা হইতে পেশাদার চোর দলের সদস্য গ্রেফতার।

মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)

ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-৩০/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৫ (পাঁচ) জন পেশাদার চোর দলের সদস্য গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৮/২০২৬ খ্রি. তারিখ ১৯:৩০ ঘটিকা সাভার মডেল থানাধীন যাদুরচর পূর্বপাড়া এলাকা হইতে পেশাদার চোর দলের সদস্য ১। মোঃ হামিদ (৩৬), পিতা-মৃত ফিরোজ, মাতা-মনোয়ারা বেগম, সাং-কোনাখালী চরপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ আলম আলমগীর (২৮), পিতা-মৃত বদি আলম, মাতা-দেলোয়ারা, সাং-কোনাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, এ/পি সাং-আলম হাউজিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ কাউছার (৩২), পিতা-মৃত মোক্তার আহম্মেদ, সাং-কোনাখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, এ/পি সাং-আলমনগর হাউজিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ রুবেল (২৬), পিতা-ফিরোজ আহম্মেদ, মাতা-হোসনেয়ারা বেগম, কোনাখালী চরপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, এ/পি সাং-আলম হাউজিং, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। রিয়াজ উদ্দিন রানা (২৪), পিতা-আব্দুল হামিদ, মাতা-মৃত মুতাহারা বেগম, সাং-সিকদারপাড়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, এ/পি সাং-আলমনগর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে চোরাই মালামাল ১। ০১ টি সিলভার রংয়ের HP ProBook ল্যাপটপ, ২। বিভিন্ন কোম্পানীর ০৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩। ০১ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য যে, ২ নং আসামী মোঃ আলম আলমগীর (২৮) এর বিরুদ্ধে ৪ টি. চুরি/ চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে মামলা, ৩নং আসামী মোঃ কাউছার (৩২) এর বিরুদ্ধে ২ টি চুরি/ চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews