বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কক্সবাজারে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার

মোহাম্মদ আরিফ

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন লিংক রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাছন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বিসিক এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিবুল্লাহ ওরফে কালু।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামের এক ব্যক্তিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় আদালত আসামি হাছনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews