রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

চাটমোহর-ভাঙ্গুড়া সীমান্তে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার

পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বুধবার (২৬ আগস্ট) আনুমানিক রাত ২টার দিকে রামচন্দ্রপুর-মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি কার্ডবোর্ডবোঝাই ট্রাক এবং পাথরবোঝাই অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পাথরবোঝাই ট্রাকটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। অপর ট্রাকটির সামনের অংশ ও স্কেল ভেঙে ঘটনাস্থলেই আটকে থাকে।

দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে বড় ট্রাক, মিনি ট্রাক ও বাস চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।এলাকাবাসী দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে সড়কটি যানজটমুক্ত করার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, চাটমোহর থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কে দুর্ঘটনাকবলিত যানবাহন পড়ে থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews