বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ১০ হাজার ইয়াবা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক, উদ্ধার ১০ হাজার ইয়াবা

মোহাম্মদ আরিফ

জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের রামুতে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ নুর ফাতেমা (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামু থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১৫, কক্সবাজার সদর কোম্পানির একটি আভিযানিক দল।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে নুর ফাতেমাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী র‌্যাব সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক নুর ফাতেমা রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধেচুয়া পালং এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইমাম হোসেন, মায়ের নাম মৃত আনোয়ারা বেগম এবং স্বামীর নাম মো. শফি আলম।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে নুর ফাতেমা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রামু থানায় একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, উদ্ধার করা ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মাদকপাচার ও মাদক কারবারের বিরুদ্ধে র‌্যাব-১৫-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews