
বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি(দক্ষিণ) কর্তৃক ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), অফিসার ইনচার্জ জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পৃথক অভিযানে পরিচালনা করে ৩১(একত্রিশ)গ্রাম হেরোইন, ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ২০ (বিশ বা কুড়ি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৬/০৮/২০২৬ খ্রিঃ রাত ৭ঃ৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কদমতলী মোড়স্হ সিটি ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সোহেল (২৫),পিতা-ছাত্তারকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ১৭/০৮/২০২৬ খ্রিঃ রাত ০২ঃ০০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কুন্ডা ইউনিয়নের পানগাও গ্রামস্থ সাহা আলমের চাপটির দোকানের সামনে পাকা রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ পারভেজ মোল্লা (৩২) পিতা-মৃত জজ মিয়া, শেখ হিমন (২৩),পিতা-মোঃ সুরুজ মিয়া এবং মোঃ অপু মিয়া (৩৪) পিতা-দুলাল মিয়াকে যথাক্রমে ১০ গ্রাম হেরোইন, ১০ গ্রাম হেরোইন এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়া, ১৭/০৮/২০২৬ খ্রিঃ সকাল ০৬ঃ৪০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সাকিনস্হ গোলাম আলী নগর এলাকায় হক মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনা করে মোছাঃ শারমিন ইসলাম (২৮), পিতা-মোঃ আবুল বাশারকে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।