রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মর/দেহ উ/দ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মর/দেহ উ/দ্ধার
রিপোর্টার মোঃ কামাল উদ্দিন

কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের একটি পুকুর থেকে সম্রাট (৩২) নামে এক যুবকের ম/রদেহ উ/দ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থানারহাটের উত্তর পাশে মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) থেকে নিখোঁজ ছিলেন সম্রাট। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার সকালে স্থানীয়রা মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি সম্রাটের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews