বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় যুবক গ্রেপ্তার
মোহাম্মদ রায়হান ইসলাম উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় মো. ইসমাঈল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্প-২১, চাকমারকুলের ব্লক-এ/২, ঘর নম্বর-৬৭, এফসিএন নম্বর-২৪৭৮২৬ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাঈল ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/১ ব্লকের ব্লক মাঝি মো. রফিকের বসতঘরে অজ্ঞাতনামা চোর বা চোরেরা অবৈধভাবে প্রবেশ করে প্রায় ৩ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে ১২ আগস্ট টেকনাফ থানায় মামলা নম্বর-৫০/২০২৬ দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় রুজু করা হয়েছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় ১৬ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ইসমাঈলকে গ্রেপ্তার করেন।
১৬ এপিবিএনের মিডিয়া সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews