বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঢাকা জেলা ডিবি(উত্তর)কর্তৃক ১,২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ পেশাদার মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র, মা দ ক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জ ব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকা জেলা ডিবি(উত্তর)কর্তৃক ১,২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১,২৪৬(এক হাজার দুইশত ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত ১ (এক)টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর)—এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে গত ১০ আগষ্ট ২০২৬ তারিখ বিকেল ৪ঃ৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সালাউদ্দিন (২৬)পিতা-মোঃ মাদার আলী ২। মোঃ সাজু হোসেন (২৯),পিতা-মৃত ইব্রাহিমকে ৪৬(ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪.৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩,৮০০/=(তের হাজার আটশত)টাকা।

অপর একটি পৃথক অভিযানে একই তারিখে সন্ধা ৬ঃ০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী ৩। ফারুক হাসান(৪০),পিতা-জজ মিয়া। ৪। মোঃ আলী হোসেন (৪৬),পিতা-মৃত মুনসুর আলীকে ১,২০০(এক হাজার দুইশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১২০ গ্রাম,যার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/=(তিন লক্ষ ষাট হাজার)টাকা। একই অভিযানে মাদক বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত ১ (এক)টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সার্বিক সহযোগীতার ছিলেনঃ-মোঃ ফজর আলী ভাই, ওনাকে ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews