বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রে প্তা র

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

র‌্যাব-সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে কামালের মুদি দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, র‌্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির ডান পাশের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি—যার মধ্যে দুটি তাজা এবং একটি আঘাতপ্রাপ্ত—এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব জানায়, কক্সবাজার অঞ্চলে অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews